• Home  
  • অন্তঃপ্রবাহ
অন্তঃপ্রবাহ আব্দুল মাজেদ

অন্তঃপ্রবাহ

⭐⭐⭐⭐★ ৮/১০
Original price was: 300.00৳ .Current price is: 250.00৳ .
🚚 সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি
বইয়ের বিস্তারিত দেখুন

জীবন বহমান, আর এই বহমান জীবনের প্রতিদিনের গল্পগুলো একসময় স্মৃতির ধুলোবালির নিচে চাপা পড়ে যায়। তবে তারা মরে যায় না, অন্তঃসলিলা নদীর মতো হৃদয়ের গভীরে প্রবহমান থাকে। কখনো কোনো অলস দুপুরে বা একাকীত্বের মুহূর্তে সেই স্মৃতির ধুলোবালি একটু সরে গেলেই ভেতরের গল্পগুলো মনকে নাড়া দিয়ে ওঠে। মেঘের আড়াল থেকে হঠাৎ বেরিয়ে আসা সূর্যের আলো যেমন প্রকৃতিকে এক নিমেষে পুলকিত করে, আমাদের অবচেতন মনের কিছু ঘটনাও ঠিক সেভাবেই মনোজগতে আলোড়ন সৃষ্টি করে।

নুড়িপাথরের বাধা পেরিয়ে অন্তঃপ্রবাহী নদী যেভাবে ঝরনা হয়ে আত্মপ্রকাশ করে, স্মৃতির কুয়াশা ভেদ করে তেমনি কিছু স্মৃতিকথা এই বইয়ে পাহাড়ি জলধারার মতো নেমে এসেছে। নিজের একান্ত ব্যক্তিগত কিছু অভিজ্ঞতাকে জীবনের চেনা কোলাহলের সাথে মায়াবী বন্ধনে জড়িয়ে রসোত্তীর্ণ করে পরিবেশন করা হয়েছে আমার দ্বিতীয় গ্রন্থ ‘অন্তঃপ্রবাহ’-এ।

এই বইয়ের অধিকাংশ লেখাই আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়ে বোদ্ধা পাঠকদের প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি দু-চারটি লেখা প্রকাশিত হয়েছে ‘যায় সময়’ পত্রিকায়, যার জন্য পত্রিকার সম্পাদক ও প্রকাশকের কাছে আমি কৃতজ্ঞ। পরিশেষে, কারুবাক-এর স্বত্বাধিকারী জনাব গোলাম কিবরিয়াসহ যে সুহৃদরা আমাকে বইটি মলাটবন্দি করার কাজে নিরন্তর উৎসাহ দিয়েছেন, তাদের সবার প্রতি রইল আমার বিনম্র ধন্যবাদ ও শুভকামনা।

Titleঅন্তঃপ্রবাহ
Author
Publisher
Edition1st Published, 2023
Number of Pages128
Countryবাংলাদেশ
Languageবাংলা
পাঠকদের মতামত ও রিভিউ

Reviews

There are no reviews yet.

Be the first to review “অন্তঃপ্রবাহ”

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো কিছু বই
পঞ্চভূত আব্দুল মাজেদ

পঞ্চভূত

Original price was: 400.00৳ .Current price is: 345.00৳ .
সমকালীন উপন্যাস সন্ধ্যার মেঘমালা আব্দুল মাজেদ

সন্ধ্যার মেঘমালা - সমকালীন উপন্যাস

Original price was: 300.00৳ .Current price is: 260.00৳ .
সন্ধ্যার মেঘমালা বাংলা কবিতা আব্দুল মাজেদ

সন্ধ্যার মেঘমালা

Original price was: 220.00৳ .Current price is: 190.00৳ .

Boi Khobor is a dedicated platform focused exclusively on publishing the latest book news and insightful book reviews. 

Email Us: contact.boikhabor@gmail.com

Contact: +880 1916 006 886

©2026 Boi Khabor. All Rights Reserved.

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop